আলো
আমাকে যা হতে পারতাম তা থেকে নিঃস্ব করে দেয়
পুরুষের স্বপ্ন
উষ্ণ ও কোমল;
শিল্পীর আঁকা—
স্তন নরম পায়রার মতো,
আলতো করে হাতটা বাকানো
নাতিশীতোষ্ণ দুপুরে।
আমি
নীল শিরা, একটা কাটাদাগ,
বেগুনি কোষের অংশ,
উরু ও কাঁধে ব্যবহৃত;
আমার পায়ের গোড়ালি
আমার চিবুকের মতোই ছোট,
আমার পশ্চাতদেশ আর
ছোট হবে না, ঝলমলে তাকিয়ার মত:
কিন্তু এই দেহ
একটা বাড়ি, এখানে আমার শৈশব সমাধিস্থ,
এখানেই আমার ঘুম ভাঙ্গে,
কামনা বাসনা
চূর্ণ-বিচূর্ণ হয়ে নিজেকে গড়েপিটে দেয়
হাড়গুলির ভিতরে—
আমি এখানেই বাস করি।