মঙ্গলবার, মে ২৬, ২০২৬

জ ল শ্রী বা নী ডি য়া য

  • অন্তঃপ্রবিষ্ট
  • ২০২৪-০৬-২৮ ০৩:১৩:১০

তোমারি অন্তঃপ্রবিষ্টে স্নাত হয়ে
              আজি নিজেকে করেছি ধন্য......
তবু মনে হয় পেয়েও পাইনি  রয়ে গেলো
                    মনোভবে আমারি অবগুণে ।
সমাজ-সংসার, সামাজিকতার অবদ্যে আবধ্য
                  রেখে নিজেকে বিলিয়ে................
তোমারি ভালবাসার অববাহিকায়
                     ভাসিয়ে অন্তঃপ্রবিষ্টে করলে অবমোচন
তোমারি ভালবাসায় মনের গভীরে
                  করি বাস হয়ে অবলিপ্ত  ।
হৃদয়কাশে ভেসে ভেসে কখন
                       যে হয়ে যায় অবলুপ্ত..........
অবশেষে আসি ফিরে বারেবার
                তোমারি অন্তঃপ্রবিষ্টে মিষ্টি হাওয়ার
স্পর্শে যেনো দোলে উঠে এ উদাসী মন,
                  ফিরে দেখি আমার সেদিন গুলো
স্মৃতির পাতায় যখন তখন।..............।
                   অন্তঃপ্রবিষ্টে ভেসে বেড়াই তোমারি
নিবীড় স্পর্শের গভীরতায়............
                     শত- চেষ্ঠায়ও পারিনি মুছে দিতে
শরত সন্ধ্যার সেই অশোক তলার
                     শান্ত-স্নিগ্ধ প্রকৃতির রুপে মিশে যাই
আপনি আপনার আত্মা ভাবনায় ।
                        মাঝেমাঝেই ক্লান্ত এ অবসন্ন  মন
তোমারি জন্যে হয়ে যায় একাকার..........
                     নিবীর আলিঙ্গনে করি বাস অন্তঃপ্রবিষ্টে
তোমার অবারিত ভালবাসায়........
                     বিচলিত আঁখির পাতায় ভর করে
অন্তঃপ্রবিষ্টে আসো ফিরে হয়ে নিরাকার ।

 


এ জাতীয় আরো খবর