তোমারি অন্তঃপ্রবিষ্টে স্নাত হয়ে
আজি নিজেকে করেছি ধন্য......
তবু মনে হয় পেয়েও পাইনি রয়ে গেলো
মনোভবে আমারি অবগুণে ।
সমাজ-সংসার, সামাজিকতার অবদ্যে আবধ্য
রেখে নিজেকে বিলিয়ে................
তোমারি ভালবাসার অববাহিকায়
ভাসিয়ে অন্তঃপ্রবিষ্টে করলে অবমোচন
তোমারি ভালবাসায় মনের গভীরে
করি বাস হয়ে অবলিপ্ত ।
হৃদয়কাশে ভেসে ভেসে কখন
যে হয়ে যায় অবলুপ্ত..........
অবশেষে আসি ফিরে বারেবার
তোমারি অন্তঃপ্রবিষ্টে মিষ্টি হাওয়ার
স্পর্শে যেনো দোলে উঠে এ উদাসী মন,
ফিরে দেখি আমার সেদিন গুলো
স্মৃতির পাতায় যখন তখন।..............।
অন্তঃপ্রবিষ্টে ভেসে বেড়াই তোমারি
নিবীড় স্পর্শের গভীরতায়............
শত- চেষ্ঠায়ও পারিনি মুছে দিতে
শরত সন্ধ্যার সেই অশোক তলার
শান্ত-স্নিগ্ধ প্রকৃতির রুপে মিশে যাই
আপনি আপনার আত্মা ভাবনায় ।
মাঝেমাঝেই ক্লান্ত এ অবসন্ন মন
তোমারি জন্যে হয়ে যায় একাকার..........
নিবীর আলিঙ্গনে করি বাস অন্তঃপ্রবিষ্টে
তোমার অবারিত ভালবাসায়........
বিচলিত আঁখির পাতায় ভর করে
অন্তঃপ্রবিষ্টে আসো ফিরে হয়ে নিরাকার ।