রবিবার, মে ৩, ২০২৬

না জ মি ন মো র্তু জা

  • সাধ....
  • ২০২৪-০৩-১৫ ২১:৫১:৩০

সাধ হয় ...
যাবতীয় বিমুগ্ধতা উচ্চারণ কষ্ট আবেগ
মিলে -মিশে বই হয়ে উঠি ,
তোমার মুঠোয়  । 

 ভয় নেই ...  
অনৈক্য অহমিকার বিক্ষিপ্ত উপাখ্যানের 
কোন জীবন লিখে যাব না,
কিংবা মরণ ললাটে 
নির্বান সংগীতের কোন স্তোত্রগান । 

স্বপ্ন দেখি...
তাবৎ শোকগাথার  মুকুট জড়িয়ে 
রক্ত নদী বেয়ে বেয়ে 
ঘুমিয়ে পড়বো সাদা পায়রার পাশে ।  

স্মৃতি ময় ....

সেই  পাওয়ার সুখটুকু ফ্রেমে বন্দী  
শৃঙ্গের স্পর্শ টুকু , পয়োধরের কম্পন
পদ্মপাতার কোলে বীর্যস্খলন  ,
যেন লেবার রুমের জন্মমুহূর্তে  
বিষন্ন প্রহর গুনে গুনে 
বাসর ঘরে পড়ে থাকা হাজার বেলী
পেন্ডুরার বাক্সে রঙ্গীন পাথর। 

 দেখতে চাই ...

সমস্ত বিষন্নতা পেরিয়ে 
নক্ষত্রনীলে তোমার মুখে 
নিজের মুখ ।


এ জাতীয় আরো খবর