সাধ হয় ...
যাবতীয় বিমুগ্ধতা উচ্চারণ কষ্ট আবেগ
মিলে -মিশে বই হয়ে উঠি ,
তোমার মুঠোয় ।
ভয় নেই ...
অনৈক্য অহমিকার বিক্ষিপ্ত উপাখ্যানের
কোন জীবন লিখে যাব না,
কিংবা মরণ ললাটে
নির্বান সংগীতের কোন স্তোত্রগান ।
স্বপ্ন দেখি...
তাবৎ শোকগাথার মুকুট জড়িয়ে
রক্ত নদী বেয়ে বেয়ে
ঘুমিয়ে পড়বো সাদা পায়রার পাশে ।
স্মৃতি ময় ....
সেই পাওয়ার সুখটুকু ফ্রেমে বন্দী
শৃঙ্গের স্পর্শ টুকু , পয়োধরের কম্পন
পদ্মপাতার কোলে বীর্যস্খলন ,
যেন লেবার রুমের জন্মমুহূর্তে
বিষন্ন প্রহর গুনে গুনে
বাসর ঘরে পড়ে থাকা হাজার বেলী
পেন্ডুরার বাক্সে রঙ্গীন পাথর।
দেখতে চাই ...
সমস্ত বিষন্নতা পেরিয়ে
নক্ষত্রনীলে তোমার মুখে
নিজের মুখ ।