যাদের আজও হয়নি বিয়ে,
ভাবছ কেবল সঙ্গী নিয়ে !
কোথায় আছে প্রাণ পাখিটা;
জান পাখিটা বা-পাঁজরের হাড় !
তাঁকেই যেন দেখতে হবে -
ভীষণ তাড়া ; এক্ষুনি দরকার !
তাঁকেই ভেবে উদাস উদাস,
স্বপ্ন বুনে মাটি করছ বর্তমান !
ভাবছ তাঁকে, ডাকছ তাঁকে -
কোথায় আছ কোথায় তুমি "জান" ?
মনে আছে ? কেঁদেকেটে
হৃদয়টাকে করে খানখান,
ঠিক এমনই খুঁজেছিল
আমাদের সোলায়মান ।
আসবে সে নিয়ম মেনে;
এ কথাটা নাও তো জেনে,
ওরে ! বোকার দল !
সবুর! সবুর! তাঁকে ভেবে
বর্তমানে ফেলো না আর
তোমার চোখের জল !
দেখছি আমি চোখটি বুঁজে
লাভ হবে না তাঁকে খুঁজে ।
এ, সে, যেকেউ জানে
থাকে না সে, থাকে না তো
তোমার বর্তমানে ।
কোথায় সে জানতে চাও ❓
একটা সেকেন্ড সময় দাও
বলছি ভেবে, আমার মতে
সে আছে দূর ভবিষ্যতে