কা ক লী আ ফ রো জ

  • সে আছে দূর ভবিষ্যতে
  • ২০২৪-০৩-০৮ ২৩:০৯:৫৪
image

যাদের আজও হয়নি বিয়ে, 
ভাবছ কেবল সঙ্গী নিয়ে ! 
কোথায় আছে প্রাণ পাখিটা;
জান পাখিটা বা-পাঁজরের হাড় ! 
তাঁকেই যেন দেখতে হবে -
ভীষণ তাড়া ; এক্ষুনি দরকার ! 

তাঁকেই ভেবে উদাস উদাস,
স্বপ্ন বুনে মাটি করছ বর্তমান  ! 
ভাবছ তাঁকে, ডাকছ তাঁকে -
কোথায় আছ কোথায় তুমি "জান" ? 

মনে আছে ? কেঁদেকেটে 
হৃদয়টাকে করে খানখান, 
ঠিক এমনই খুঁজেছিল 
আমাদের সোলায়মান । 

আসবে সে নিয়ম মেনে;
এ কথাটা নাও তো জেনে, 
ওরে ! বোকার দল ! 
সবুর!  সবুর! তাঁকে ভেবে 
বর্তমানে ফেলো না আর 
তোমার চোখের জল ! 

দেখছি আমি চোখটি বুঁজে 
লাভ হবে না তাঁকে খুঁজে । 
এ, সে, যেকেউ জানে 
থাকে না সে, থাকে না তো 
তোমার  বর্তমানে ।
 
কোথায় সে জানতে চাও  ❓
একটা সেকেন্ড সময় দাও 
বলছি ভেবে, আমার মতে 
সে আছে দূর ভবিষ্যতে