শুক্রবার, নভেম্বর ১৩, ২০২৬

গোমস্তাপুরে মাদক ও অসামাজিক কার্যকলাপ বন্ধের দাবীতে শিক্ষার্থীদের মানববন্ধন

  • জাকির হোসেন পিংকু,
  • ২০২৬-১১-১২ ২১:৩৫:০৭

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের  গোমস্তাপুর উপজেলার রহনপুর পৌর এলাকায় মাদক ও অসামাজিক কার্যকলাপ বন্ধের দাবীতে মানববন্ধন কর্মসূচী পালন করেছে ১৬টি শিক্ষা প্রতিষ্ঠানের শত শত  শিক্ষার্থী। বৃহস্পতিবার ( ১২ নভেম্বর) সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ঘন্টাব্যাপী পৗর এলাকার বিভিন্ন পয়েণ্টে একযোগে কর্মসূচী পালনকালে অংশ নেন স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও  বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ।
স্থানীয় মাদক ও অসামাজিক কার্যকলাপ নিমূৃল কমিটির আয়োজেন মানববন্ধনে বক্তব্য দেন সাবেক এমপি আমিনুল ইসলাম, বিএনপি নেতা এনায়েত করিম তোকি, আশরাফুল ইসলাম,পার্বতীপুর ইউপি চেয়ারম্যান মোয়ংাজ্জেম হোসেন, আলীনগর ইউপি চেয়ারম্যান আবুল কাসেম মোহাম্মদ মাসুম, জামায়াত নেতা ইমামুল হোদা, তরিকুল ইসলাম বকুল, সাংবাদিক আসাদুল্লাহ আহমেদ, আম আড়তদার সমিতি নেতা নাসিরুদ্দিন, শামীম রেজা, ব্যবসায়ী নেতা নাজমুল হুদা খান রুবেল প্রমুখ।
বক্তরা মাদকের কুফল সম্পর্কে সকলকে সচেতন করে রহনপুরে এ সমস্যা সমাধানে পদক্ষেপ নেবার জন্য কর্তৃপক্ষের নিকট দাবী জানান। মাদক ও অসামজিক কার্যকলাপ বন্ধে আরও কঠোর হবার জন্য তাঁরা প্রশাসনের দৃষ্টি আকর্ষন করেন। তাঁরা বলেন, পৌর এলাকার রেলষ্টেশন ও কেডিসিপাড়া এলাকায় এ সমম্যা প্রকট। এসব অপরাধমূলক কর্মকান্ড বন্ধে সমাজের সকল শ্রেণী-পেশার মানুষকে ঐক্যবদ্ধ হবার আহব্বান জানান বক্তারা।
গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) নাজমুল হক বলেন, মাদকের  ব্যাপারে কোন ছাড় নয়। মাদক নির্মূলে নিয়মিত অভিযান চালানো হচ্ছে। মামলা ও গ্রেপ্তার হচ্ছে। কোন পুলিশ সদস্যের বিরুদ্ধে এসব কর্মকতান্ডে জড়িত থাকার প্রমাণ মিললে তাঁকেও ছাড় দেয়া হবে না। মাদকের প্রাপ্যতাও বন্ধ করতে হবে। ওসি বলেন, রহনপুর রেলষ্টেশন ও কেডিসিপাড়া এলাকা চিহ্নিত। ওই এলাকায়  পুলিশ নজরদারি অব্যহত রেখেছে।


এ জাতীয় আরো খবর