মঙ্গলবার, আগস্ট ২৫, ২০২৬

চৌগাছায় বিনামূল্যে বীজ ও সার বিতরণ

  • ​চৌগাছা (যশোর) প্রতিনিধি
  • ২০২৬-০৩-২৮ ২২:০১:৫৮

যশোরের ​চৌগাছায় বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার কৃষক ও কৃষানীর মাঝে বিতরণ করা হয়েছে। ২৮ মার্চ (শনিবার) বেলা ২.৩০মিঃ উপজেলা কৃষি অফিস হলরুমে ২০২৫-২৬- অর্থ বছরের খরিপ-১ মৌসুমে প্রণোদনার কর্মসূচির আওতায় পাট, গ্রীষ্মকালীন মুগ, তিল ও রোপা আউশ ফসলের আবাদ ও উদপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মাধ্যমে এই প্রণোদনার পাটবীজ বিতরণের উদ্বোধন করা হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ফারজানা ইসলাম।
প্রধান অতিথিঃ মাননীয় জাতীয় সংসদ সদস্য, ৮৬ যশোর-২ (চৌগাছা-ঝিকরগাছা) ডাঃ মসলেহ উদ্দীন ফরিদ। চৌগাছা উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার এ জেড এম ওবাইদুল্লাহ এর সঞ্চালনায়- বিশেষ অতিথির বক্তব্য রাখেন  উপজেলা জামাতের আমীর মাওলানা গোলাম মোরশেদ, উপজেলা জামাতের নায়েবে আমীর মাও নূরুল ইসলাম, উপজেলা জামাতের সেক্রেটারী মাও. নূরুজ্জামান আল মামুন,  উপজেলা জামাতের সহ-সেক্রেটারী মাষ্টার কামাল আহমেদ বিশ্বাস, উপজেলা জামাতের সহ-সেক্রেটারী মাও. গিয়াস উদ্দীন, উপজেলা  পৌর জামাতের সভাপতি মাও. আব্দুল খালেক, চৌগাছা উপজেলা কৃষি কর্মকর্তা মুসাব্বির হোসেন, উপঃ সঃ উদ্ভিদ সংরক্ষণ অফিসার শামিম খান, চৌগাছা উপজেলা প্রকৌশলী সিদ্ধার্থ কুমার কুন্ডু।
প্রধান অতিথি সংসদ সদস্য  কৃষকদের মাঝে পাটবীজ হস্তান্তরের মাধ্যমে বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাইফুল ইসলাম, তাপস কুমার, রাশেদুল ইসলাম, মনিরুল ইসলামসহ বিভিন্ন ইউনিয়নের উপসহকারী কৃষি কর্মকর্তা, বিভিন্ন ইউনিয়নের ইউপি সদস্য, কৃষকগণ ও প্রেসক্লাব চৌগাছার সাংবাদিকবৃন্দ। উপজেলা কৃষি কর্মকর্তা মুসাব্বির হোসেন  বলেন, প্রণোদনা দেয়ার মাধ্যমে মুগ, তিল ও পাটের চাষ আবাদে একধাপ এগিয়ে গেলো। এতে চাষিদের মধ্যে আগ্রহ বাড়বে। তিনি বলেন যারা পাটচাষ করেন সে সকল কৃষককেই প্রণোদনার তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে।

 


এ জাতীয় আরো খবর