চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলা থেকে রাজু আহম্মেদ(২১) নামে একজন ব্যাটারিচালিত রিক্সাভ্যান চালকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি নাচোল পৌর ৩ নং ওয়ার্ডের শ্রীরামপুর মহল্লার আব্দুল মোত্তালেবের ছেলে। পুলিশের প্রাথমিক ধারণা, দূস্কৃতিকারীরা ভ্যান কেড়ে নেবার জন্য পরিকল্পিতভাবে তাঁকে ধারাল অস্ত্র দিয়ে গলা কেটে হত্যা হত্যা করে মরদেহ ফেলে গেছে।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, সোমবার(২৩জুন) ভোর ৫টার দিকে স্থানীয়দের দেয়া খবরে কসবা ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের পারিলা গ্রামের একটি আমবাগান সংলগ্ন হেয়ারিং বোন সড়কের উপর রাজুর মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ সকালে ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। গত রোববার(২২জুন) রাত ১০টার দিকে মায়ের সাথে কথা বলার পর রাজুর আর কোন খোঁজ মেলেনি।
নাচোল থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুল ইসলাম বলেন, রাজুর ভ্যান ও মোবাইল ফোন পাওয়া যায় নি। মরদেহের নিকট একটি চাকু পাওয়া গেছে।পুলিশ মরদেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। ওসি আরও বলেন, ঘটনার তদন্ত শুরু হয়েছে। মামলার বিয়টি প্রক্রিয়াধীণ। এদিকে পুলিশের উর্ধতণ কর্মকর্তা,গোয়েন্দা পুলিশ(ডিবি), র্যাব, পিবিআই, সিআইডির ক্রাইমসিন ইউনিট সহ বিভিন্ন সংস্থা ঘটনাস্থল পরিদর্শন ও আলমত সংগ্রহ করেছে।