করোনায় সর্বোচ্চ ১১৫২৫ শনাক্ত, শেষ দশদিনে ৭৩ হাজার
- নিউজ ডেস্ক:
-
২০২১-০৭-০৬ ০৮:১৬:২৯
- Print
নিউজ ডেস্ক: দিন দিন ভয়াবহ আকার ধারণ করছে বাংলাদেশে করোনা পরিস্থিতি। কোনোভাবেই থামছে না সংক্রমণ ও মৃত্যুর মিছিল।
এ মিছিলে প্রতিদিন যোগ হচ্ছে নতুন নতুন নাম। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ১১ হাজার ৫২৫ জন।
আর গত ২৭ জুন থেকে ৬ জুলাই পর্যন্ত দশদিনে আক্রান্ত হয়েছেন ৭৩ হাজার ৩০০ জন।
মঙ্গলবার (৬ জুলাই) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে, ২০২০ সালের ৮ মার্চ দেশে করোনা ভাইরাসের প্রথম রোগী শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ করোনায় আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। এরপর ধীরে ধীরে আক্রান্তের হার বাড়তে থাকে।