শনিবার, এপ্রিল ১৮, ২০২৬

নিজেদের অবস্থান তৈরীতে দক্ষতা বৃদ্ধি প্রয়োজন- শাবিপ্রবি উপাচার্য

  • শাবিপ্রবি প্রতিনিধি
  • ২০২১-০৬-২৩ ০৯:০০:২১
শাবিপ্রবি প্রতিনিধি: নিজেদের অবস্থান তৈরী করতে হলে দক্ষতা বৃদ্ধি প্রয়ােজন বলে মন্তব্য করেছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ। বুধবার (২৩ জুন) বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশন্যাল কোয়ালিটি এসিউরেন্স সেল (আইকিউএসি)-এর উদ্যোগে বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের নিয়ে আয়োজিত ÔTrainning on Good Governance: Official and Financial Management’ প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন উপাচার্য। উপাচার্য বলেন, আমাদের বিশ্ববিদ্যালয় দেশের মধ্যে অনন্য অবস্থানে আছে। অবস্থান তৈরির জায়গাটা আরো সুদৃঢ় করতে প্রয়োজন দক্ষতা বৃদ্ধির। আইকিউএসি সর্বদা বিশ্ববিদ্যালয় পরিবারের সকলের দক্ষতা বৃদ্ধির জন্যে সারা বছর জুড়ে বিভিন্ন কর্মশালার আয়োজন করে আসছে। অনুষ্ঠানে আইকিউএসি এর পরিচালক অধ্যাপক ড. মো. আশরাফুল আলমের সভাপতিত্বে ও অতিরিক্ত পরিচালক সহযোগী অধ্যাপক ইশরাত ইবনে ইসমাইলের সঞ্চালনায় বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আনোয়ারুল ইসলাম এবং হিসাব পরিচালক জনাব আ ন ম জয়নাল আবেদীন প্রমুখ।

এ জাতীয় আরো খবর