মঙ্গলবার, মে ২৬, ২০২৬

ম নি র জা মা ন

  • চলো যাই নদীপথে
  • ২০২৪-০৬-২৬ ১২:৫২:৫৯

এখানে এখন আরকিছু নেই, মনিমালা
হাসি আলো শ্রবনের মেঘ
জমবে নোংরা আলোচনা ঋতুচক্র নিয়ে 
মহামারী আর বেকারত্ব হবে টকশোর খাদ্য
ক্রিয়াপদের আঞ্চলিক ব্যবহারকে বলা হবে দেশপ্রেম! 

এই ভরা বর্ষায়
দুবলার চর ডুবে গেছে কিনা জানিনা 
চলো নদীপথে
যেতে যেতে জাল ফেলি
হতাশার কিছু নেই, মনিমালা 
বর্ষা দুপুরে বৃষ্টি আড়াআড়ি পড়ে 
নিশ্চিত পাতে পাবো দুয়েকটা ইলিশ ভাজা।
লকডাউন চলুক নগরীতে; এইতো সুযোগ
চলো যাই, আনন্দ কুড়াই…
ভুলে যাই জীবাণু যুদ্ধের তাড়না।


এ জাতীয় আরো খবর