মঙ্গলবার, মে ২৬, ২০২৬

পা র ভী ন আ ক তা র

  • বেঁচে থাকা
  • ২০২৪-০৬-২৬ ১২:৪৩:০৮

তোমাকে নিয়েই বেঁচে থাকা 
তোমাকে ভেঙে চুরে আবার গড়ে তুলি নিজ আভরণে, 
জীবন নদী বয়ে চলে তোমার আমার গোপন স্বপনে।
কখনো আকাশের কান্না দেখে কখনো চাঁদ তারার মিলনে
তোমার শুভ্র দাঁতের হাসিতে মন জুড়িয়ে নেই নীল নয়নে।
তোমার মিষ্টি ঠোঁটের প্রশান্তি মাখা সস্মিত হাসির বদনে।
তুমি আমার চিরসঙ্গী, বাঁচবো ততকাল, দেখা হবে মরণে।
বড় বান্ধব তুমি আমার ভালোবাসা কারণে অকারণে। 
তুমি ছাড়া আর কেউ ইহলোকে জন্মায়নি কেহ এ ভুবনে। 
ভালো থেকো, ভালোবেসো সমুদ্রসম এ জীবনে।


এ জাতীয় আরো খবর