সোমবার, নভেম্বর ১৬, ২০২৬

মা ধু রী

  • দ্বিধা
  • ২০২৪-০৬-২২ ০০:০৭:৪৭

যখন বৃক্ষের কথা বলি
বৃক্ষই বলে দেয় আমার শিকড়ের কথা
যখন নদীর কথা বলি 
নদী বলে দেয় কোন অববাহিকায় আমার বিস্তার
যখন পাহাড়ের কথা বলি 
পাহাড় বলে দেয় আমার আদি উপত্যকার নিবাসের গল্প
অগনন পশু পাখি কখনোই দ্বিধা করে না আমায় চিনে নিতে
সূর্যরশ্মির কার্পণ্য নেই সম বিকিরণে
তবু যত দ্বিধা এই মানুষের আমার পরিচয় নির্ধারণে 
কারো চোখে দেবী তো কারো চোখে খল
কারো চোখে সাহসিকা কারো চোখে অবলা

 যদি শুধুই নারীর কথা বলি
তাদের দৃষ্টি আমাকে অচেনা করে দেয়
দূরে সরিয়ে দেয়, একাকী করে দেয়
আমি বৃক্ষের মতো দাঁড়িয়ে থাকি
নীরবে নিজের সাথেই কথা বলি
আর কাউকে বলার কিছু নেই
আমাকে মানুষ হিসেবে মেনে নিতে
মানব প্রজাতির বড় দ্বিধা….
 


এ জাতীয় আরো খবর