সোমবার, নভেম্বর ১৬, ২০২৬

ন ন্দি নী আ র জু

  • বিষাদ অধ্যায়
  • ২০২৪-০৬-২১ ০১:৫৩:২২

ভালোবাসা হয়তো নয়, তবু নিস্ফল সব আকুতি, 
অবুঝ করুণতায় অকারণ চোখ ভিজে যায়!
 
এতোগুলো বছর পাথর-সময় ধরে হেঁটেছি,  
সেইসব ক্ষণিক-আলো সাঁঝ 
নিষেধাজ্ঞার অনুশাসন;
এখন দুঃখ মেশা বিরহি রাতের অলীকস্বপ্নে,--
বিচ্ছেদের প্রস্তুতি দীর্ঘশ্বাসে জমা করি।

মর্মাহত বিবাগি বাতাসে বেদনার শ্বাস---
এ যেন, নিঃস্ব যাপনে ডুবে উৎস সন্ধান। 

প্রকৃত ভাঙনের সন্মুখে দাঁড়িয়ে ;
সব হিসাব অন্তঃলীনা অন্ধকারে
অচঞ্চল বিষাদ-নিশা ছায়া ফেলে কুঞ্চিত চোখে... 

অহর্নিশ আলেয়া-আলো,  দোদুল্যমান বিভ্রান্তি;
তবুও পরাভূত জীবন সেঁচে গরল হাতে নতজানু...  
নিঃসংকোচ বসে থাকি আমি।

বন্ধু আইডি: ৪৯০


এ জাতীয় আরো খবর