সোমবার, নভেম্বর ১৬, ২০২৬

ঝু মি ব ড়ু য়া

  • তুমি আসবে বলে
  • ২০২৪-০৬-২০ ২২:২৫:১২

তুমি আসবে বলে,
বরষার প্রাতে, অপেক্ষায়  দিন গুনেছি।
তুমি আসবে বলে,
মেঘের ঘনঘটায় বাহির পানে চেয়েছি।
তুমি ডাকবে বলে, 
ঝিরিঝিরি হাওয়ায় কান পেতে গান শুনেছি, 
তুমি গাইবে বলে,
কত বাদলের ঝরে পড়া গান গেয়েছি।
তুমি দেখবে বলে,
কদম ফুলের বাগানটা আজ রাঙিয়েছি, 
তুমি ভালোবাসবে বলে, 
আজ এই বরষার, তুলিতে স্বপ্ন এঁকেছি।
তুমি চেয়েছো বলে,
মেঘবালিকার না বলা গল্প বুনেছি।
তুমি আসবে বলে,
আজও অবেলায় তোমার পথ চেয়ে রয়েছি।
তুমি আসবে বলে...


এ জাতীয় আরো খবর