রবিবার, সেপ্টেম্বর ৬, ২০২৬

সু মা ই য়া সা দি য়া

  • বিচিত্র
  • ২০২৪-০৬-১৭ ১৩:২৮:০০

হিংসা-বিদ্বেষ বড়ই খারাপ 
ধ্বংস করে সব,
হিংসুকেরা হিংসা করবে
এটাই তাদের জব।

নিন্দুকেরা নিন্দা করে 
ছড়িয়ে দেয় বিষ,
মিথ্যুকেরা মিথ্যা বলবে
হলে উনিশ-বিশ।

সুন্দরীরা দেমাগ দেখায়
বড়লোকী ভাব,
অহংকারে পা পড়ে না
শয়তানী স্বভাব।

দুর্নীতিবাজের দুর্নীতিতে
হচ্ছে দেশের ক্ষতি, 
পেটমোটারা আয়েশে ঘুমায়
আরাম তাদের গদি।

শান্তি পায় না জব্বার মিয়া
পেশায় সে কৃষক, 
লোকের জমি বর্গা নিয়ে 
চাষ করে তার সব।


এ জাতীয় আরো খবর