সোমবার, নভেম্বর ১৬, ২০২৬

গো লা প মা হ মু দ সৌ র ভ

  • কুমড়ো লতা
  • ২০২৪-০৫-২২ ০৯:৫৩:৪৯

কুমড়ো লতা কুমড়ো লতা 
বাঁশের ঝাঁটা বাও,
চিকন চিকন ডগায় ঝুলে 
মিষ্টি কুমড়ো তাও।  

এলোমেলো ডগায় ডগায়   
সবুজ পাতা দুলে, 
বাঁশের ঝাঁটা কুমড়ো লতা 
হলুদ রঙের ফুলে। 

কুমড়ো লতার ফুলে ফুলে 
প্রজাপতিরা উড়ে, 
কুমড়ো লতার মিষ্টি মধু
নেয় যে ভোমর কুঁড়ে।


এ জাতীয় আরো খবর