সোমবার, নভেম্বর ১৬, ২০২৬

অ র্চ না মা লা কা র

  • যেদিন যায় সেদিন আর ফিরে আসে না
  • ২০২৪-০৫-২০ ১০:৫১:৪২

আমি হাত বাড়ালাম 
তুমি পিছিয়ে গেলে, 
তোমার মুখোমুখি দাঁড়ালাম 
তুমি মুখ ঘুরিয়ে নিলে।

আমি ডাকলাম
তুমি সাড়া দিলে না। 
পড়ন্ত বিকেলে আমি সৈকতে 
সমুদ্রের গর্জন শুনছিলাম, 
দুচোখ ভরে দেখছিলাম ঊর্মিমালায়
বিদায়ী সূর্যের নাচন।
হঠাৎ তোমার সাথে দেখা --
কী উদ্ভ্রান্ত চেহারা ! 
পায়ে পায়ে কাছে এসে বললে --
চলো না বালির খাটিয়ায় একটু বসি।
বললাম সময় নেই, এখনই আমাকে যেতে হবে। 
বললো --- কোথায় আছো ? 
উত্তর দিলাম --- পৃথিবীটা অনেক বড়ো।
 
চলে গেল, 
আমি অসহায়ের মতো চেয়ে রইলাম। 
মনে মনে বললাম --
যেদিন যায় সেদিন আর কখনোই ফিরে আসে না।


এ জাতীয় আরো খবর