মাতৃ-দিবস তো প্রতিদিনই,
মা সন্তানের প্রতিছায়া,
মা ছাড়া কল্পনাতীত সন্তানের কায়া।
জীবনের যত বাধা বিপত্তি, ব্যথিত বুক
সব কেটে যায় দেখলে মায়ের হাসিমাখা মুখ।
জগতের রোগ-ভোগ তাপিত প্রাণ
মায়ের হাতের পরশে বয়ে আনে কল্যাণ।
মা স্বর্গের চেয়ে মহীয়ান,
সেই মা'কেই দিতে হবে সর্বোচ্চ সম্মান।
মা'কে রাখলে যতনে--
সংসার সুখের হবে যশ-খ্যাতি ও ধনে ।
যে সন্তানের অট্টালিকায় হয় না মায়ের স্থান,
সে অট্টালিকা মূল্যহীন, সে সন্তান পশুর সমান।
প্রত্যেক নারীই মা --- কথাটা রাখলে স্মরণ,
সংসারের সুখ-শান্তি কখনোই হয় না হরণ।
মাতৃ-দিবস পালনে আড়ম্বর কী তার প্রয়োজন,
যথাযোগ্য সম্মান দাও তাঁকে -- দাও উচ্চ আসন।