জলে ভাসে সারাদেশ
করোনার প্রকোপে
যখন-
বিপর্যস্ত সারা পৃথিবী।
পেটের দায়ে যখন মানুষ ভাঙ্গছে স্বাস্থবিধি।
শোন,
ক্ষুধার রাজ্যে কোন আইন নয়!
শুধু ভাত চাই, ভাত চাই, আরও একটু ভাত চাই
একটু খাবার চাই
একটু খেয়ে বাঁচতে চাই।
ঘরে চাল নেই, ডাল নেই,আনাজ নেই
কিসের আইন? কিসের কোয়ারান্টাইন?
সুযোগ সন্ধানীরা লুটে নেয় গরীবের রিলিফ।
করোনায় স্বাস্থবিধি মেনে
সিথিল হলো লকডাউন।
আবার এলো বন্যা-
জলে ভাসে সারা দেশ
নদীতে ও সাগরে ভেসে যায় ঘরবাড়ি
চিরতরে হারিয়ে যায় বসত ভিটা
এবার হয়ে যায় তারা সর্বস্বান্ত।
ক্ষুধার্ত, সর্বহারাদের আর্তনাদে
ভারি হয়ে আসে আকাশ- বাতাস।