বৃহস্পতিবার, এপ্রিল ৩০, ২০২৬

মি র্জা ফা র হা না সি রা জ

  • দিন শেষে মানুষ একা
  • ২০২৪-০৫-০২ ২৩:০৫:৫৯

আমরা মানুষ কি নিজের জন্য বাঁচি? 
আমার জবাব হচ্ছে, "হ্যাঁ, নিজের জন্যই বাঁচি"। 
মানুষ মূলত একা, বেঁচে থাকতে হয় একা 
এবং মরে যেতে হয় একা। 
অনেকের সাথে অনেক কিছুর লেনদেন হয় জীবনে চলার পথে।
সেসব কিছুতেও আবার স্বার্থ জড়িত। 
স্বার্থের উর্ধ্বে কেউ না, কিছু না। 
একটু কম আর একটু বেশী, এই যা। 
নিঃস্বার্থ ভালোবাসা বলতেও কিছু আছে বলে মনে হয় না। 
একান্তই কাউকে কোনো কারণ ছাড়া ভালোবাসলে 
সেটাকেও নিঃস্বার্থ বলা যাবে না, 
কারণ তাকে ভালোবাসতে ভালো লাগে, সেটাও স্বার্থ। 
দিন শেষে মানুষ একা। রাতের আঁধারের মতো একা। 
কাজেই নিজের ভালো থাকাটা নিজেকেই বুঝে নিতে হবে, 
খুঁজে নিতে হবে।

 


এ জাতীয় আরো খবর