বৃহস্পতিবার, এপ্রিল ৩০, ২০২৬

শা মী মা সু ল তা না

  • অস্তিত্ব
  • ২০২৪-০৫-০২ ২২:১৪:৩০

থৈ থৈ ব্যস্ততার মাঝেও কী এক শূন্যতা। 
সহস্র শব্দের ভীড়েও এক  নিঝুম  নীরবতা ।
 বোধের আগোচরে গজিয়ে ওঠে কিছু  কল্পনা। 
সেখানে বেড়ে ওঠে না পাওয়া চাহিদার চারাগাছ। 
সে জল চায়, চায় বিশস্ত মনোসংযোগ আর জীবনের অষ্টপ্রহর। 
আমার আমিকে  বাঁচাতে নিজেকে লুকাই  বৃক্ষদের শেকড়তলে, 
কুলকুল শব্দে বয়ে চলা কল্পনার জলাশয়ের গভীরে। 
নেই 
নেই 
নেই 
পৃথিবীতে আমার অস্তিত্ব বলে কিছু নেই। 
আমি এক সুগন্ধিময় সুবাতাস 
ঘুরে ঘুরে বেড়াই খোলামেলা জানালায়।
তোমরা কেউ আমায় ডেকোনা।

 


এ জাতীয় আরো খবর