চল্লিশোর্ধ্ব তাপমাত্রায় বিশ্বেএলো
মে দিবস দুই হাজার চব্বিশ
কাগজে কলমে সেলিব্রেশন
উত্তপ্ত, ঘর্মাক্ত,ক্লান্ত শ্রমিক দিবস।
শোকর আলহামদুলিল্লাহ
যার কাজ আছে।
কাজ থাকা শ্রমজীবী হোক আর
কর্মহীন বেকারের কি আর শ্রমিক দিবস আছে?
শ্রমিক দিবস কি শ্রমিক বোঝে?
কজন শ্রমিক মে দিবস মনে রাখে?
শ্রমিক দিবসে ক'জন শ্রমিক
কাজ বন্ধ রাখে উল্লাস করে!
মে দিবসের দিনে কাজ না থাকলে
শ্রমিকের উপর কি প্রভাব পড়ে।
শ্রমিক দিবস কার?
শ্রমিক নেতার নাকি এলিটের
এক দিনের কথার খোরক!
বিশেষ কন্টেন্ট ফর কন্টেন্ট ক্রিয়েটর!
এই দিবসে খেটে খাওয়া মানুষের আসলে কি উপকার?
শিকাগো আঠারশো ছিয়াশি সাল
আজিকের বাংলার দুইহাজার চব্বিশ সাল
শ্রমের মর্যাদা বেড়েছে নাকি শ্রমিকের?
মে দিবস এলেই গরম পত্রিকা মিডিয়া টক শোজীবিদের।
খবর নিয়ে দেখ কি হাল মিডিয়া কর্মী, সাংবাদিক,ক্যামেরা ম্যান,সহযোগী, সহকর্মী,শব্দ শ্রমিকের।
আমি ভাই লোক কিন্তু নির্মান শিল্পের।
কে শ্রমিক নয়!
ঘরে বাইরে যে যার কাজ করে
সে পেশার সেইতো শ্রমিক রয়।
আমিও শ্রমিক আজীবন,মাঠে,ঘাটে,
তপ্ত মরু,লু হাওয়া,উত্তাল ঢেউ
থাকি ঘামের নদীর কাছাকাছি
আমি শব্দ সৈনিক,কর্মী, ইট বালি,লো্হা,পাথরের।
পরের প্রাসাদ গড়ি আমি,আমি যাযাবর,
শ্রমিক বলেই সয়ে যাই
মে দিবসের উপহাস, চটকদার খবর।
কর্মস্থলে শ্রমিকের নিরাপত্তার কথা বলি
পেটের দায়ে শ্রম বেচি শ্রমিক দিবসেই কাজ করি।
যোগ্য কাজ ন্যায্য মুজুরীর কথা বলি।
ইসলাম বলে,মাথার ঘাম পায়ের পড়ার আগেই
দিয়ে দাও শ্রমের দাম,শ্রমিকের মুজুরী
খবর নিয়ে দেখতো এই দিনে কত ঘামের মূল্য বাকী?
আচ্ছা, কোটি কলমের কটা কলম লিখছে
শ্রম,শ্রমিক,শ্রমের মর্যাদা নিয়ে
কত অভিবাসী ভাসছে সাগরে, মরছএ জঙ্গলে
ভীন দেশে জেলে অভিভাসন নিতে গিয়ে!
এতোই স্বয়ং সম্পুর্ন এই মানচিত্র
তাহলে সর্বস্ব হারিয়ে,জমা,জমি,খুইয়ে
পাড়ি কেন বিদেশ বিভূইয়ে!
বিদেশ,প্রবাসেও কি এই বাংলাদেশী শ্রমিক পায়
যোগ্যকাজ ন্যায্য মুজুরী
দেশের গভীরেও কি মে দিবসের তাৎপর্য কার্য্যকরী।
যদিও যে কোন কাজে,শ্রমজীবিদের কাছে
নয়তো মালিকের কাছে ঠকি।
"কাজ শেষে ন্যায্য মুজুরী পাক"
জাহাঙ্গীর বাবুর প্রত্যাশা আর এবারের মে দিবসের ডাক।