অতীত আমার কাছে আকাশে ডানা মেলা পাখির মতো
ইচ্ছে করলেই ডানা মেলে উড়ে যেতাম দূরে বহু দূরে ,
আবার যদি ফিরে আসতো?
অতীত আমার কাছে জল রঙে আঁকা ছবির মতো
বাঁধিয়ে রেখেছি মনের কাঠগড়ায় ,
আবার যদি ফিরে আসতো ?
অতীত আমার কাছে জলন্ত সিগারেটের ধোঁয়ার মতো
কিছু স্মৃতি ছাই হয়ে পুড়ে গেছে,
ফিরে পেতে চাই না আগের মতো ,
অতীত আমার কাছে একটি নীরব অপ্রকাশিত স্মৃতির মতো
যা নীরবই আছে, নীরবেই হারিয়ে গেছে,
ফিরে পেতে চাই না আগের মতো ,
অতীত আমার কাছে এক পশলা বৃষ্টির মতো
বৃষ্টি হয়ে ভিজে যেত মনের আকাশ ,
আবার যদি ফিরে আসতো?
অতীত, অতীত আমার কাছে গোলাপ ফুলের সুবাসের মতো
গন্ধ ছড়িয়ে থাকতো চারপাশ জুড়ে ,
আবার যদি ফিরে আসতো?
অতীত আমার কাছে আত্মজীবনী মূলক গ্রন্থের মতো
কখনো বা সুখের পরশ দিয়ে যায় কখনো কষ্ট ছুঁয়ে যায় ,
আবার যদি ফিরে আসতো?
অতীত আমার কাছে ব্যস্ত তম শহরের মতো
কখন যে চলে গেলো টেরই পেলাম না ,
আবার যদি ফিরে আসতো?
অতীত আমার কাছে স্বর্ণালী দিনের মতো
একবার চলে গেলে আর ফিরে আসে না ,
আবার যদি ফিরে আসতো?
অতীত আমার আপন মহিমায় কালের জলন্ত সাক্ষীর মতো
আবার যদি ফিরে আসত,
আবার যদি ফিরে আসতো।