বুধবার, সেপ্টেম্বর ২৩, ২০২৬

লি ট ন আ ব্বা স

  • লকডাউন শহরে গোলাপি গোডাউন
  • ২০২৪-০৪-২৬ ১১:০০:১৫

লকডাউন শহরে মাস্কভরা মুখের মধ্যে 
শুধু দেখা দেয় তোমার মুখে নেকাবের চাঁদ 
শান্তি ফুলের মতো দেখতে ভারী মায়াবি মনে হয়
গোলাপী গোডাউন শহরময় ভরে গেছে!

 চারিদিক পাখির কিচিরমিচিরে চিৎকার--- পশুদের ক্ষুধার্ত মুখের এজাহার, নিতে পারছে না আর এই শহর
অসহন তাপমাত্রায়ও মনে হয় নিরাপদহীন এই শ্বাপদসংকুল সময়েও স্বপ্নতান্ত্রিক স্বপ্ন জেগে রয়

সুরের ঝংকারে নাকি চঞ্চল হয়ে উঠবে আবার সেই শহর---সেখানে সংকট নেই নাকি!
কোথায় জেগে আছে সেই শহর? চলো চলি সেথা...
কেউই বলবে না আছে অবশেষ এমন শহর; শুধু বলবে,
আছে তো  কতেক আর্চারী চোখ, খুনে কোভিডের মতো ভয় এনে দেয়, আর দৌড় লাগায় সেই লকডাউন এলাকায়; ভয়ে, আতঙ্কে, তাই নিরাপদে মুখ লুকাই!

শুধু আওয়াজ করে কিছু শব্দের বিপ্লবী বাঘ!
অস্থির অস্তিত্বহীন এই মুহূর্তে তাই;
তুমি পরে এসো, এই সংকট দূর হলে 
আবার এসো, মুখোমুখি বসো;
তুমি বরং কোয়ারেন্টিনে হাঁটাহাঁটি করো, অবসরে আলাপ হবে; শান্তি চুক্তিতে 
এখন সাদা গোলাপই সই!

আলপথে চলে ডাউলের ঝোল মুখে দিলে এখন কেমন যেনো একটা ধূপধোয়া গন্ধে আশংকার মশকরা
নিরাপদ চাতাল ময়ময় করে; তাই তুমি পরে এসো 

যদি শান্তিসনদ অরক্ষিত থাকে তখন না হয় নিরাপদ শহরে  আবার আমরা একসাথে একযোগে হাঁটবো---

গালভরে গল্প করবো---সুরের ঝংকারে সুধা চঞ্চল হয়ে উঠবে আবার এই শহর; শুধু গোপনে শুনে রাখো, ভোগ নাকি উপভোগের খাজানা হয়ে এখন চারুময় চাউর হয়ে গেছে!
গাঁয়েও যার রেশ শুধুই পৌঁছাও পৌঁছাও করে..!


এ জাতীয় আরো খবর