আগুন তাতে পুড়ে অঙ্গার বৈশাখী বাংলা
পুড়ছে কংক্রিট নগর, পুড়ছে দূরের মায়াবতী গাঁ
বৈশাখী তান্ডবী কন্যা আজ গুমোট, গম্ভীর,
ক্রোধের ফুৎকার নেই,নেই ঝড়ো নাচন।
তপ্ত দিবস,তপ্ত রজনী, উত্তপ্ত পুরো বাংলাদেশ
আকস্মিক আর আসছেনা মেঘ ঈশান কোণে,
মৃতপ্রায় কঁচি বুড়ো বিটপীর দল বৃষ্টির অপেক্ষায়,
বৈশাখী বৈরীতায় বিবর্ণ সবটুকু সবুজ।
খরায় পুড়ে মানব জীবন, পুড়ছে সর্বত্র
লেলিহান সূর্যাগুনের থাবা বহমান বাতাসে
বেড়েই চলেছে তাপদাহের স্ফুলিঙ্গ নৃত্য
রোদেলা মহা সংকেত চতুর্দিকে বিরাজমান।
প্রকৃতি শুধু জ্বলছে, সুনীল আকাশে আগুন
প্রখর সূর্যতাপে স্নিগ্ধ মায়াময় ফুলেদের হাসি ম্লান
পুড়ছে জনপদ, অতিষ্ঠ মানব জীবন
হে পরওয়ারদিগার ভীষণ গরম থেকে দাও রেহাই।