কোনো একদিন আমাকে
আমার ভেতর থেকে ডেকে নিও
আমি উৎসব দেখব চোখের ভেতর
প্রাচীন গ্রীকরা যেভাবে জানতো, মানুষ দেখে
কারন চোখের ভেতরেই আছে আলো।
আমাকে একদিন সাগরের লোভ দেখিও
সংবরন করতে শিখিনি
যেখানে ফুরিয়ে যাবে রাত, কথা দাও
আলোগুলো এত শীতল হবেনা
মানুষের মধ্যে ভালো আর কি কি আছে, আমাকে দেখিও!