বন্ধু মানে
হঠাৎ খুশির বন্যা ভাসা প্রাণ,
বন্ধু মানে
তোমার মুখে আমার জয়গান।
বন্ধু মানে
দুঃখ সুখে তোমায় কাছে পাওয়া ,
বন্ধু মানে
দুচোখ বুজে শূন্য পানে ধাওয়া।
বন্ধু মানে,
কঠিন শপথ দৃঢ় অঙ্গীকার ,
বন্ধু মানে
থাকলে সাথে সকল আঁধার পার।
সূর্য ওঠা আলোর সকাল
নিঝুম আঁধার রাত,
বন্ধু তুমি থেকো সাথে
বাড়িয়ে তোমার হাত।।