শুক্রবার, এপ্রিল ১৭, ২০২৬

শাবির পিসিআর ল্যাবে ৩২ জনের করোনা পজিটিভ

  • শাবি প্রতিনিধি
  • ২০২১-০৬-১৬ ১০:১২:২৫
শাবি প্রতিনিধি: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) আরটি পিসিআর ল্যাবে ১৮৮টি করোনার নমুনা পরীক্ষা করে ৩২ জনের শরীরে করোনা পজিটিভ রোগী শনাক্ত হয়েছে। বুধবার (১৬ জুন) বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের সহকারী অধ্যাপক ও ল্যাব ইনচার্জ জি এম নুরনবী আজাদ জুয়েল এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, আজ আমরা ১৪২জনের নমুনা নিয়েছি। সবমিলিয়ে ১৮৮টি নমুনা পরীক্ষা করে ৩২ জনের শরীরে করোনা পজিটিভ শনাক্ত হয়। শনাক্ত হওয়া ব্যক্তিদের সবাই সুনামগঞ্জ, হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলার বাসিন্দা। এর মধ্যে সুনামগঞ্জের ৩ জন, হবিগঞ্জের ৯জন, মৌলভীবাজার ২০ জন রয়েছেন।

এ জাতীয় আরো খবর