সোমবার, নভেম্বর ১৬, ২০২৬

শু ভ্রা দে ব না থ

  • তোমাকেই বলছি
  • ২০২৪-০৪-১০ ২২:১৫:৩৯

শোনো, তোমাকেই বলছি--
আমি বেশ ভাল আছি ।
গালে হাত দিয়ে ভাবতে 
বসে যেও না যেনো----

আমার যে ভেঙে চুড়মাড় হয়ে
গুড়িয়ে যাবার কথা ছিলো!!
না , না একদমই না 
এতো সহজে তা হতে দেবো না।

তুমি ছেড়ে গেছো বলেই -
নিজেকে নতুন করে ,
নতুন মোড়কে আবিষ্কার করেছি।

সংশোধিত নীতিমালায় ,
নিজেকে ঢেলে সাজিয়েছি 
আগের চেয়েও আধুনিক করে।

আরো বুদ্ধিদীপ্ত ভাবে নিখুঁত ,
নৈপূন্যতার সুদক্ষ, 
অভিনয় শৈলীতে শানিত 
করেছি মনন আর মেধাকে। 

বুঝতে শিখেছি বুকের গহীনের 
রক্ত ক্ষরণ কিভাবে লুকোতে হয়।
সব কিছু সবার জন্যে নয়।

ভালোবাসার রং তাই কখনো 
রঙিন নয় ,ঘন কালো ,ধূসর ,
কিংবা আঁধারের রূপও ধারণ করে।
 
কাঁটা তার পেরুতে গিয়ে ,
কখন যে মন প্রাণ ক্ষত চিন্হের 
আল্পনায় রাঙিয়ে তুলেছি 
অজান্তেই ভুলেছি সেসব।


এ জাতীয় আরো খবর