বাস্তবতা আবেগের চোখের স্বপ্ন নয়-
অথবা কোন চিত্রনাট্য নয়
জীবন স্রোতের বাঁকে বাঁকে
বাস্তবতার সম্মুখীন হতে হয়।
হারানো আর পাওয়ার মাঝে বহমান
মানবকুল তবুও স্বপ্ন দেখে
বাস্তবতার রঙিন চোখে
স্বপ্ন পূরণে বারবার হয় আগুয়ান।
নতুন আশায়- জীবনের প্রয়োজনে
সময়ের স্রোতধারা এক রকম চলে না
এই আশ্বাসের বাণী ধারণ করে মনে
বাস্তবতার সাথে যুদ্ধে নামে।
কেউ হার মানে- কেউবা আবার
মনোবলকে চৈতন্য রেখে
বাস্তবতার করাল গ্রাস থেকে
স্বপ্নকে ছিনিয়ে আনে।
এভাবেই জীবনের সাথে চলে
বাস্তবতার চোর পুলিশ খেলা
বন্দি হতে হয় বাস্তবতার হাতে
সময়কে করলে অবহেলা।