মঙ্গলবার, জুলাই ২৮, ২০২৬

জু সি য়া আ ল ম ছোঁ য়া

  • ভালোবাসার দাবী
  • ২০২৪-০৩-২৯ ২২:৪৮:৪৬

তুমি আমায় বলেছিলে,তোময় কতটা ভালোবাসি, 
যদি তুমি প্রাণ দিতে বলো, তোমার জন্য মরতে পারবো কি? 
এ পৃথিবীতে ভালোবাসা মাপার কো৭ যন্ত্র নাই, 
একমাত্র শুধু ভালোবাসা দিয়ৈই ভালোবাসা মাপা যায়।
তোমায় ভালোবেসেই আমি ধন্য, 
তোমার কাছে প্রাণটা আমার সত্যিই নগন্য।
তবু তোমায় প্রথমেই বলেছিলাম পারবোনা, 
তোমার জন্য আমি মরতে চাইনা।
তুমি তো আমার প্রাণ, স্বপ্ন, আসা, প্রত্যাশা, 
তুমি যে জীবন আমার ভালোবাসা।
তোমার জন্য মৃত্যুর সাথে যুদ্ধ করতে পারি, 
তোমার জন্য ইচ্ছে দিয়ে স্বপ্নের জীবন গড়ি।
যে তুমি আমার জীবন,তার নামে মৃত্যুকে কিভাবে গ্রহন করি? 
তবু মরন তো একদিন আসবেই, 
তখনো মন তোমায় ভালোবাসবে।
মৃত্যুর আর কত শক্তি আছে, 
তুচ্ছ সে মোর ভালোবাসার কাছে।
মৃত্যুর নাম ভালোবাসা নয়,
কারো জন্য বাচতে চাওয়াই ভালোবাসার পরিচয়।
ভালোবাসা অনুভূতি নিয়েই বাচতে শেখায়,
মানুষটা কাছে থাক বা দুরে তাতে কি আসে যায়।
যত দুরেই যাই তোমার ভালোবাসার মাঝেই বাচবো আমি, 
তাই দোহাই লাগে করবেনা তখন তুমি পাগলামি।
আমার জন্য তখনো তুমি বাচবে, 
প্লিজ তখনো তুমি আমার জন্য হাসবে।
তোমার সুখের মাঝেই থাকবো আমি, 
নতুন করে জীবনকে সাজিয়ে নিও তুমি।
আমার ভালোবাসার দাবী রাখবে নিশ্চয়, 
মৃত্যুর কাছে হয়না যেন ভালোবাসার পরাজয়।

 


এ জাতীয় আরো খবর