মঙ্গলবার, মে ২৬, ২০২৬

স্বাধীনতাবিরোধী শক্তি এখনও ইতিহাস বিকৃত করার অপচেষ্টা চালিয়েই যাচ্ছে-প্রধানমন্ত্রী

  • সকালের আলো প্রতিবেদক
  • ২০২৪-০৩-২৭ ১৫:২০:২১

মহান স্বাধীনতা দিবস উপলক্ষ্যে আওয়ামী লীগের আলোচনা সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, কোন মেজরের বাঁশির ফু’তে দেশ স্বাধীন হয়নি। স্বাধীনতাবিরোধী শক্তি এখনও ইতিহাস বিকৃত করার অপচেষ্টা চালিয়েই যাচ্ছে। 
তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগ কার্যালয়ে এর আয়োজন করা হয়। 
এসময় প্রধানমন্ত্রী বলেন, বিএনপি নেতারা গণতন্ত্র খুঁজে পায় না। বড় বড় কথা বলে যাচ্ছে। দলটি বলছে, ২৫ শে মার্চ রাতে আওয়ামী লীগ নেতারা নাকি পালিয়ে গিয়েছিলো। তাহলে বিজয় আনলো কে, সরকার কে গঠন করলো কে?
শেখ হাসিনা বলেন, মুক্তিযুদ্ধে ভারতের সহযোগিতা পেয়েছি। আবার বড় বড় দেশের বৈরিতা পেয়েছি। আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর যারা সহযোগিতা করেছে তাদের সম্মান দেয়া হয়েছে। আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে মানুষের জন্য কাজ হয় তা এখন প্রমাণিত।

 


এ জাতীয় আরো খবর