আমি তো কেবল সেই ভালোবাসা চেয়েছি----
যার জন্ম হয় মায়া থেকে।
যে ভালোবাসায় থাকে না কোনো হারানোর ভয়,
যে ভালোবাসা পেলে নিজেকে কখনো একা লাগে না–নিঃস্ব লাগে না।
যে ভালোবাসা করুনা করে হয়,
সেখানে দয়া দেখানো যায়,
তবে ভালোবাসা দেখাতে গেলেই
মনের সাথে করতে হয় তুমুল যুদ্ধ!
আমি তো কারো করুনার পাত্র হতে চাইনি।
আমি তো কেবল জন্ম জন্ম সাধনা করেছি,
কারো চোখের মণি হতে।
যার আমায় ছাড়া পৃথিবীর জাগতিক সবকিছুকে
কেবল মেকি বলে মনে হয়।
যে আমায় ছাড়া পৃথিবীর আর কোনোকিছুকে
গুরুত্বের চোখে দেখে না কখনোই।