সোমবার, জুলাই ২৭, ২০২৬

স্ব র লি পি

  • কিশোরী মানে শীতের দেশ
  • ২০২৪-০৩-২৪ ২৩:০০:২৫

শীতকালীন বৃষ্টিতে আকাশটা একটু নিচু হয়
বাতাস ভারী হয়, নদীগুলো জনপদের দিকে এগোয়
খোলা থাকে স্কুলের ছোট ছোট জানালা
মিনার ছুঁয়ে নামে শিরশিরে শীত
কচুপাতায় জমে একফোটা সুখ
ধানের খড়ের ভেতর ওম
শীমের জাংলায় নীল নীল গল্প
পুকুরের জলে ধীর স্রোত
শখের জুতায় সাবধানী পা
গানের মাঝপথে কচিপাতা
পরিচিত হওয়ার আগে মানুষের মুখে জাগে রেখাবহুল মানচিত্র।
কিশোরীর চোখে রেশম বোনে অন্য আকাশ-অন্য মানুষ-অন্য আনন্দ।
 


এ জাতীয় আরো খবর