সোমবার, জুলাই ২৭, ২০২৬

কু শ ল ভৌ মি ক

  • গন্তব্য
  • ২০২৪-০৩-২৩ ২২:৩৮:২০

যাইনি কোথাও 
ফেরার তাগিদ নেই তবু
ফিরে যাই খোলা কোনো দুপুরে
হামাগুড়ি দিতে দিতে
ঢুকে পড়ি বিকেলের জামার ভেতর 
টেনেহিঁচড়ে নিজেকে 
নিয়ে যাই গোধূলিবেলায়
অবিরাম হামাগুড়ি; 
ক্লান্তি নেমে আসে
পাথরপ্রকীর্ণ দুঃখগুলো
আকাশের বুকে আঁকে মেঘের প্রচ্ছদ
প্রত্যহযাপনছলে 
এইভাবে নেমে আসে অন্ধকার।

অন্ধকারে জেগে উঠি 
নির্বোধ পোশাক খুলি
পরে নিই মানবশরীর। 

ব্যক্তিগত দুঃখের ভূগোল জ্যামিতি নেই 
অথচ দুঃখগুলো পায়ের নিচে মাটি চায় 
দাঁড়াতে চায়-
যেইভাবে দাঁড়ায় মানুষ!


এ জাতীয় আরো খবর