ইচ্ছে প্রজাপতি অকারন নিষ্ক্রিয় উদাসীনতা ঘুচিয়ে
বেড়াতে চায়
ফাঁকা মনের জমিটুকুতে
ফুলের মেলা বসেছে
প্রজাপতি
এখন বারান্দায় গিয়ে দাঁড়ায়
যাওয়ার আগ্রহ নিয়ে জেগে থাকে
চৌকাঠ বাইরে
গেলে অন্য পৃথিবী।
অনেক কিছু প্রত্যাশা।
প্রজপটির দুটো ডানা ঝাপটায়
উচ্চারন করে অভ্যস্ত কিছু মন্ত্র
গলা কেঁপে যায়
চোখে জল এসে গেলও
প্রজপতি সবার প্রাণাধিক হয়ে
থেকে যায়।