উঠোনের পরে প্রাচীন গাছ,
এবড়োখেবড়ো বাকল,
পুরানো গাছ,
দেখতে ভালো লাগে।
গাছের প্রায় সব টুকু জুড়ে লতানো পাতা,
বাঁশের পাতার মতো লম্বা পাতলা ফিনফিনে
ঝুলে থাকে পথের পরে
আঠার মতো লেগে আছে পুরনো গাছের শরীরে।
পুরানো গাছের বড় দায়,
খরখরে পাতা আর ধরে রাখতে পারে না,
ঝরা পাতায় উঠোন ভরিয়ে তোলে,
দেখতে ভালো লাগে।
পুরানো গাছ নিজের পাতাই ধরে রাখতে পারেনা,
লতানো গাছ চিকন সেমাইয়ের মতো
বুড়ো গাছকে জড়িয়ে রাখে,
পুরানো গাছ ভাবে জড়ানো ভালোবাসা বুঝি।
লতানো গাছ হাসে,
বাঁশপাতার মতো ফিনফিনে পাতা, হাত তোলে
পথচারীদের দিকে,
পরের বুকের পরে অনেক সঞ্জীবনী হয়তো আছে,
বোকা গাছ বোঝে না,
নিজে মরে মরে, বাঁচায় তাঁর জড়ানো গুল্ম
এরূপ অনেকেই নিজে মরে মরে,
লতাগুল্ম বাঁচায়।