বৃহস্পতিবার, এপ্রিল ৩০, ২০২৬

স ঞ্চি তা সো মা

  • তুমি যদি
  • ২০২৪-০৩-১৩ ০৯:৪৬:০৯

তুমি যদি ভোর হও, আমি কি হবো জানো?
আমি হবো পুর্বাশার আলো।
তুমি যদি হও ঝলসানো রোদ,
আমি হবো তার তেজ।
তুমি যদি হও বিকেল,
আমি হবো বিকেলের গল্প।
যদি হও গোধূলি, 
আমি হবো শেষ আলো।
তুমি যদি হও সন্ধ্যা,
আমি হবো ধ্রবতারা।
তুমি যদি হও পুর্নিমা, 
আমি হবো জ্যোৎস্না ধারা।

তুমি যদি হও রাত,
আমি সেই রাতের ঘুম পাড়ানীর গান।
স্বপ্ন হয়ে যদি কাছে,
আমি সেই স্বপ্নের সুখ হয়ে থাকবো পাশে।


এ জাতীয় আরো খবর