বৃহস্পতিবার, জুলাই ২, ২০২৬

টঙ্গীর তুরাগ তীরে দ্বিতীয় পর্বের বিশ্ব ইজতেমার দ্বিতীয় দিনের বয়ান চলছে

  • সকালের আলো প্রতিবেদক
  • ২০২৪-০২-১০ ১০:১৭:২৫

আজ শনিবার (১০ই ফেব্রুয়ারি) টঙ্গীর তুরাগ তীরে দ্বিতীয় পর্বের বিশ্ব ইজতেমার দ্বিতীয় দিনের বয়ান চলছে।ভোরে ফজরের নামাজের পর শুরু হয় ইবাদত, বন্দেগি, জিকির-আসকার, ধর্মীয় আলোচনা, আর তাবলীগের বিভিন্ন বিষয়ে ধর্মীয় বয়ান।
বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বে অংশ নিচ্ছেন তাবলীগ জামায়াতের নেতা মাওলানা সাদ কান্ধলভীর অনুসারীরা। 
আগামীকাল রোববার সকাল সাড়ে ১০টা থেকে ১১টার মধ্যে অনুষ্ঠিত হবে আখেরি মোনাজাত। এরমধ্য দিয়ে শেষ হবে ৫৭তম বিশ্ব ইজতেমার আনুষ্ঠানিকতা। 
আজ তালিমে হালকা মোয়ালে­মদের নিয়ে বয়ান করবেন মাওলানা আব্দুল আজিম। ইজতেমায় তাবলীগ-জামাতের নানা আনুষ্ঠানিকতা ছাড়াও মূল বয়ান মঞ্চের পাশে অনুষ্ঠিত হবে গণবিয়ে। আসরের নামাজের পর অনুষ্ঠিত হবে যৌতুক বিহীন গণবিয়ে। 
এদিকে, ইজতেমায় আগতদের নিরাপত্তা নিশ্চিত করেছে স্থানীয় প্রশাসন। মাঠ ঘিরে আছে পুলিশ,  র‌্যাব, বিজিবি ও আনসার সদস্যরা। আইনশৃঙ্খখলা রক্ষাকারী বাহিনীর ১৫ হাজার সদস্য ময়দানের ভেতরে ও বাইরে কাজ করছে।
এছাড়া, সিসিটিভি ও ওয়াচ টাওয়ার দিয়ে পুরো এলাকা পর্যবেক্ষণ করা হচ্ছে। এছাড়া জেলা প্রশাসনসহ বিভিন্ন দপ্তরের লোকজন সমন্বিতভাবে কাজ করছেন।


এ জাতীয় আরো খবর