মঙ্গলবার, আগস্ট ১৮, ২০২৬

অ র্চ না মা লা কা র

  • হয়না কবিতা লেখা
  • ২০২৪-০১-৩১ ০৯:৩৩:৩৬

তোমার জন্য  কলম ধরেছিলাম একদিন, 
আজ তুমি নেই ---
কলম অচল হয়ে গেছে। 
নিভে গেছে জীবন প্রদীপ
আমি আর আমি নেই তোমাতে হযে গেছি লীন।

তুমি বলেছিলে সারাজীবন রবে পাশাপাশি , 
শক্ত করে ধরে রাখবে হাতটা, 
মরণ ব্যাধি রাখতে দেয়নি সে কথা। 
আমি আজ ফুলদানির ঝরা ফুলের মতো বাসি। 

হৃদয়ের না বলা কথাগুলো রয়ে গেল সংগোপনে 
তুমি চলে গেলে লক্ষ্যভেদ করে, 
তোমার আপন ঠিকানায়
আজশুধু স্মৃতিগুলো বৃষ্টি হয়ে ঝরে ক্ষণেক্ষণে। 

একাকীত্বের অক্টোপাসে আছি স্বেচ্ছা নির্বাসনে
স্বপ্ন বিভোর কাটে সময় 
কেউ নেই বন্ধু-বান্ধব
যে ফিরিয়ে নিবে তোমার মতো তর্জনীর অনুশাসনে। 

হয় না আর কবিতা লেখা প্রেমের বাঁশি বাজিয়ে 
বড়ো অসহায় আমি তোমার বিহনে
বলহীন পা দুটো টলতে থাকে, 
চোখ ভরে দেখি শুধু আগুনের লেলিহান শিখা দাঁড়িয়ে।


এ জাতীয় আরো খবর