সোমবার, নভেম্বর ১৬, ২০২৬

রা ব বা নী স র কা র

  • এইতো সেদিনের কথা
  • ২০২৪-০১-৩১ ০৯:৩০:৩৭

এইতো সেদিনের কথা 
ঝিলের জলে ডুবসাঁতার, ঘামমুখে
                        খুঁজে ফেরা শালিকের নীড়,
কিশোরীর মন নিয়ে নাড়াচাড়া রোজ
আছে তোলা অক্ষয় স্মৃতিমাখা সরগম মিড়।

খুব দূরে নয় অতীত 
হাত বাড়ালেই ছোঁয়া যায়, ধরা যায়
                        ডাঁশা ডাঁশা পেয়ারার ডাল,
নদীর উজান স্রোতে গুণ টানা মন
ফিরে চায় বাগ না মানা স্পর্ধিত যৌবনকাল।

এইতো ফিরে আসা ফের -----
নারীর পরাগে নিষিক্ত শুক্রাণু-স্বপ্ন
                     খোঁজে সোঁদামাটি, নদীজল,
ঋতুবদলের পালা এলে সহসাই
প্রকৃতির মতো আমি হই আবেশিত, বিহ্বল।


এ জাতীয় আরো খবর