বৃহস্পতিবার, জুন ২৫, ২০২৬

পা র মি তা চ্যা টা র্জী

  • একটি প্রশ্ন
  • ২০২৪-০১-২৬ ১৫:০৪:৫৮

সেদিন খুব বৃষ্টি পড়ছিল,
তুমি ভিজতে এসেছিলে আমাদের বাড়ী।
আমি অবাক হয়ে বলেছিলাম---,
একি --!
এমন আকাশ ভাঙা বৃষ্টিতে কেউ আসে?
একদম ভিজে গেছ তো---।
তুমি তোমার সেই চেনা হাসি হেসে বলেছিলে--,
ভেজা  মনটাইতো  শুকোতে এলাম
তোমার  আদরের আঙিনায়।
দাওনা এক কাপ গরম চা,
আমি ছুটে গেলাম চা বানাতে।
অনুভব করেছিলাম,
ছাদের তলায় দাঁড়িয়েও
আমার শরীর মন বেয়ে বৃষ্টির জল
যেন ঝড়ে পড়ছে।
সেদিনের উন্মাদনা আবেগ শিহরণ
আজো মনের খাতায় এক উজ্জ্বল ছবি হয়ে আছে,
আমি চেষ্টা করেও মুছতে পারিনি।
কি আর হবে সব মুছে ফেলে,
থাকনা-- ওই এক টুকরো স্মৃতি
আমার মনের কোণে পড়ে,
তাতে কার আর কতটুকু ক্ষতি
বলোনা----?

 


এ জাতীয় আরো খবর