সোমবার, সেপ্টেম্বর ২১, ২০২৬

নি লু ফা র জে স মী ন রু মা

  • মুমূর্ষু জীবন
  • ২০২৪-০১-২৬ ১৪:১৭:৪০

বেশ কয়েক দিনের কুয়াশা জমে পুরুত্ব
বেড়েছে জানালার কাঁচে, 
জুবুথুবু শরীরের ঘ্রাণে নৈরাশ্যের বন্দনা!

একটা সুদীর্ঘ রাত নষ্ট পৃথিবীর দেয়ালে- 
দেয়ালে হুমড়ি খেয়ে পড়ছে অনবরত, 
করতালির উৎসবে হাঁটু গেড়ে বসে আছে 
বিমর্ষ স্বাদের মুমূর্ষু জীবন!

নাহ্! কারো কিচ্ছু করার নেই,
সব অন্ধকার ভেদ করে এবার তুমি প্রভূ
নিরবচ্ছিন্ন আলোর পথ দেখাও......


এ জাতীয় আরো খবর