সোমবার, নভেম্বর ১৬, ২০২৬

আ বু জা ফ র দি লু

  • স্বপ্নের সকাল ফুটে ওঠে
  • ২০২৪-০১-২৬ ০৯:৫৬:২৫

সংশ্লিষ্ট থাকা নিয়ে তেমন ভাবনা নেই মনে
হরপ্পা- মোহেনজোদারো ঘুরে আসি মাঝে মধ্যেই...
ডাহুক ডাকা রাত গভীরে স্বপ্ন খুঁজে পাই
এভাবেই দূরগামী ট্রেনের হুইসেল শুনে....
গভীরে আটকে রাখা বোতাম কিঞ্চিৎ খুলে দেই
প্রজন্ম ফোরাম মুখ থুবড়ে না পড়ে 
স্বপ্নের খোলা নতুন প্রজেক্ট নিয়ে সরিষা ফুলের মউরেণু মাখি.....
বিরুদ্ধবাতাস ঠেলে হাতে হাত রেখে
স্বপ্নের সকাল যেন ফুটে ওঠে সূর্যোদয়ে।

 


এ জাতীয় আরো খবর