মঙ্গলবার, সেপ্টেম্বর ২২, ২০২৬

কো য়ে ল তা লু ক দা র

  • অসমাপ্ত কথোপকথন
  • ২০২৪-০১-১৮ ২৩:২৪:১১

তখন ছিল শিশির ঝরার ক্ষণ। আযানের সুর ভেসে আসছিল। পাখিরা কলরোল তোলেনি তখনও। শরীরের এক মায়াবী গন্ধ পাচ্ছিলাম তার। পাশ ফিরে পাঁজরে হাত রেখে সে বলেছিল--
' কোথাও নিয়ে যাবে আমাকে? সন্ধ্যায় তুরাগ নদীর  তীরে ! লাল আভা ছড়ানো সূর্যাস্ত দেখতে ইচ্ছে করছে। যদি কোথাও থেকে শীতল বাতাস আসে। যদি নিঃশেষিত অস্ত দিনের মর্মর ধ্বনি শুনতে পাই!'
বলেছিল --
'ফেরার পথে রেলপুকুর পাড়ে গফুর মামার দোকান থেকে  ফুসকা খাওয়ায়ে নিয়ে আসবে।'
সত্যি তো রাত নামবে সেখানে। নিশীথের আকাশ থেকে যদি দু-একটি তারা খসে পড়ে! যদি গল্পের তরে হয় জোনাকির আয়োজন! যদি না-বলা অনেক কথা নাহয় বলা! 
 

 


এ জাতীয় আরো খবর