মঙ্গলবার, জুলাই ২৮, ২০২৬

ন ন্দি নী আ র জু

  • পুবের আঁচল
  • ২০২৪-০১-১৮ ১১:০৬:১৫

মলিন ধুলোয় পা ডুবিয়ে  অস্তপারের রবি, 
ডুবছে বেলা সান্ধ্যরাগে আঁকছে  রাতের ছবি।

পুবেরপারে জ্যোৎস্না আকাশ সহজিয়া সুর বাজে
হারানো গানের মূর্ছনা তার রাঙা আলোর মাঝে

রাত্রি আকাশ, নক্ষত্র মেশা প্রথম প্রেমের আলো;
নেশাতুর রাত সহস্রাধারে নিঝুম প্রদীপ জ্বালো।

স্বপ্ন-চোখে দূরের আকাশ, অচিন পাতার বাঁশি
কান্না-অধর, শিউলি ঝরা হাজার কথার রাশি।

বহ্নিতাপে শীতল পরশ চোখের কোনায় জল, 
তবুও বিষাদ পাঁজর খুঁড়ে পায় না খুঁজে তল।

বন্ধু আইডি নং: ৪৯০


এ জাতীয় আরো খবর