সবকিছুই আজ গোলমেলে লাগে-
আদি ও আসল মনটাও।
কসমোপলিটন ট্রেড এন্ড কমার্সের যুগে ওটারই বাজার এখন চড়া।
যখন বুঝতে পারি-
বার বার খটকা লাগে-
জলের দামে বিকোইনি তো ফিতে দিয়ে মোড়ানো সবুজ পাতা!
আলতো ছোঁয়ায় মুছে গেছে কবে স্লেটে লেখা জোড়া দাসখত,
অযত্নেই পড়ে থাকে তাই ধুলোজমা লাল খেরোখাতা।
সবকিছুই আজ ধোঁয়াশা লাগে
চোখের সামনে যা কিছু দেখি সব-
পরখ করে দেখি বারবার তাই জংধরা ভোঁতা অনুভব।